NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

এশিয়া কাপের আগেই মনোবিদ নিয়োগ দেবে বিসিবি


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ১০:৫৫ এএম

এশিয়া কাপের আগেই মনোবিদ নিয়োগ দেবে বিসিবি
আফগানিস্তান সিরিজকে সামনে রেখে আগেই অনুশীলন শুরু করেছিল বাংলাদেশ দল। তবে ছিলেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গতকাল শনিবার রাতে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন হাথুরু। ফেরার সময় অবশ্য মাইন্ড ট্রেনার অ্যালান ব্রাউনিকে সঙ্গে নিয়ে এসেছেন প্রধান কোচ।
এই মাইন্ড ট্রেনারের সঙ্গে আসন্ন এশিয়া কাপের আগে বাংলাদেশ দল পাবে একজন সাইকোলজিস্টও। আগামী আগস্টের ১১ তারিখ নতুন সাইকোলজিস্ট ডক্টর ফিলের বাংলাদেশে আসার কথা রয়েছ। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তবে ব্রাউনির মতো ফিলও সাময়িকভাবে কাজ করবেন বলে জানিয়েছেন জালাল। বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরেই মনোবিদ নিয়োগ নিয়ে কথা-বার্তা চলছিল। সবশেষ প্রধান কোচ হয়ে হাথুরুসিংহের যোগ দেওয়ার পরই এবার সেটি বাস্তাবায়ন হতে যাচ্ছে।
এদিকে আজ (রোববার) জাতীয় দলের অনুশীলন শুরুর আগে একটি সেশন করেছেন ব্রাউনি। প্রায় ঘন্টাখানেক ধরেন মেন্টাল স্ট্রেন্থের এই সেশন চলে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।