NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ১৯, ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা
Logo
logo

কোনো বাংলাদে‌শি হতাহতের খবর নেই উপ-হাইক‌মিশনে


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৪, ১১:১০ এএম

কোনো বাংলাদে‌শি হতাহতের খবর নেই উপ-হাইক‌মিশনে

ভারতের ওড়িশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনো বাংলাদে‌শির হতাহ‌ত হওয়ার খবর পায়‌নি কলকাতার বাংলা‌দেশ উপ-হাইক‌মিশন।

শ‌নিবার (৩ জুন) কলকাতার বাংলা‌দেশ উপ-হাইক‌মিশনের এক কর্মকর্তা ঢাকা পোস্ট‌কে এ তথ্য জা‌নান।

উপ-হাইক‌মিশনের এ কর্মকর্তা বলেন, এ ধরনের প‌রি‌স্থি‌তিতে স‌ঠিক তথ্য বের করাটা যেমন জরু‌রি, তেম‌নি ক‌ঠিনও। বি‌শেষ করে বিদে‌শি নাগ‌রিকদের তথ্য বের করা। মিশন ইতোম‌ধ্যে হটলাইন নম্বর চালু করেছে। মিশন কাজ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র র‌ফিকুল আলম ঢাকা পোস্টকে বলেন, আমাদের মিশনের এক‌টি টিম ইতোম‌ধ্যে ঘটনাস্থলে পৌঁ‌ছে যাওয়ার কথা। মিশন থেকে আমরা এখনও বাংলা‌দে‌শিদের বিষয়ে কোনো আপডেট পাই‌নি।

ভারতের পূর্বাঞ্চলের ওড়িশা রাজ্যের বালেশ্বর এলাকার কাছে শুক্রবার রাতে ট্রেনের ত্রিমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমের তথ্য বল‌ছে, ট্রেন দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা শনিবার দুপুর ১২টা পর্যন্ত বেড়ে ২৮৮ হয়েছে। দুর্ঘটনায় ৮৫০ জনের বেশি আহত হয়েছেন।