NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

ফের গোয়েন্দা স্যাটেলাইট পাঠানোর হুঁশিয়ারি কিমের বোনের


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৩:৫৪ এএম

ফের গোয়েন্দা স্যাটেলাইট পাঠানোর হুঁশিয়ারি কিমের বোনের

উত্তর কোরিয়ার প্রথম গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর দেশটি এই ধরনের আরও স্যাটেলাইট মহাকাশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং একথা জানিয়েছেন।

তিনি কক্ষপথে সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের এবং সামরিক নজরদারি সক্ষমতা বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার (১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশে গোয়েন্দা স্যাটেলাইট পাঠানো নিয়ে বৃহস্পতিবার সংবাদ প্রকাশ করেছে উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ)।

সেখানে বলা হয়েছে, কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেছেন, তার দেশ শিগগিরই সামরিক গোয়েন্দা স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করবে। একইসঙ্গে পিয়ংইয়ং তার সামরিক নজরদারি সক্ষমতা বাড়াবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

কেসিএনএ’র প্রকাশিত ইংরেজি-ভাষায় দেওয়া এক বিবৃতিতে উত্তর কোরিয়ার প্রভাবশালী এই নারী বলেছেন, ‘এটা নিশ্চিত যে (উত্তর কোরিয়ার) সামরিক অনুসন্ধান স্যাটেলাইটটিকে অদূর ভবিষ্যতে সঠিকভাবে মহাকাশ কক্ষপথে স্থাপন করা হবে এবং এরপর এটি তার মিশন শুরু করবে।’

বুধবার উত্তর কোরিয়ার একটি স্যাটেলাইট উৎক্ষেপণের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর কিম ইয়ো জংয়ের এই মন্তব্য সামনে এলো।

এদিকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে বুধবার দক্ষিণ কোরিয়ার একজন আইনপ্রণেতা বলেছেন, যে সমস্যার কারণে রকেট উৎক্ষেপণ ব্যর্থতার মুখে পড়েছে তা সমাধান করতে কয়েক সপ্তাহ বা তারও বেশি সময় লেগে যেতে পারে।

কেসিএনএ জানিয়েছে, ‘মালিগিয়ং-১’ নামে পরিচিত সামরিক রিকনেসান্স স্যাটেলাইট বহনকারী চোল্লিমা-১ রকেটটি উৎক্ষেপণের পর দুর্ঘটনার শিকার হয়ে সমুদ্রে বিধ্বস্ত হয়। এই ঘটনা সামনে আনাকে উত্তর কোরিয়ার ব্যর্থতার বিরল স্বীকারোক্তি বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীও জানায়, উত্তর কোরিয়া যে রকেট উৎক্ষেপণ করেছে তা মাঝ আকাশেই ধ্বংস হয়ে গেছে এবং এটি উৎক্ষেপণের পরপরই রাডার থেকে হারিয়ে যায়।

এদিকে উত্তর কোরিয়া স্যাটেলাইট উৎক্ষেপণ করার পর পার্শ্ববর্তী দুই দেশ জাপান এবং দক্ষিণ কোরিয়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছিল। বিশেষ করে বুধবার সকালে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এক ধরনের বিশৃঙ্খলা ও বিভ্রান্তি দেখা দেয়। সেখানকার মানুষের ঘুম ভাঙে বিমান হামলার সাইরেনের শব্দে এবং জরুরি সতর্কবার্তায়।

ওই সতর্কবার্তায় তাদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলা হয়েছিল। তবে ২০ মিনিট পর জানানো হয়, ভুল করে সাইরেন বাজানো হয়েছিল ও জরুরি বার্তা পাঠানো হয়েছিল।

অবশ্য উত্তর কোরিয়া আগেই জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের ওপর নজর রাখতে ১১ জুনের মধ্যে তারা একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। তবে উৎক্ষেপণের প্রথম চেষ্টা ব্যর্থ হওয়ার পর দেশটি এখন বলছে, খুব শিগগিরই তারা দ্বিতীয় উৎক্ষেপণের প্রচেষ্টা চালাবে।