NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

অবৈধ বিদেশি লেনদেন অনুসন্ধান-মামলা দায়ের করবে সিআইডি


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৩৮ পিএম

অবৈধ বিদেশি লেনদেন অনুসন্ধান-মামলা দায়ের করবে সিআইডি

বিদেশ থেকে অপ্রত্যাবাসিত অর্থ সংক্রান্ত বিষয়ে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি’ও অনুসন্ধান এবং মামলা দায়ের করতে পারবে।

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ), বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি, ফরেন এক্সচেঞ্জ অপারেশন্স, আইন বিভাগ এবং সিআইডির মধ্যে সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে সিআইডি কনফারেন্স রুমে সংস্থাটির প্রধান অ্যাডিশনাল আইজি মোহাম্মদ আলী মিয়ার সভাপতিত্বে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় যৌথ অভিযান পরিচালনা, সিআইডি এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ইউনিটের সদস্যদের দক্ষতা উন্নয়নের জন্য যৌথ প্রশিক্ষণ, বিদেশি পণ্য আমদানি-রপ্তানিসহ অন্য উপায়ে সংঘঠিত মানি লন্ডারিং অপরাধ, বৈধ মানি চেঞ্জারের অবৈধ ব্যবসা এবং অবৈধ মানি চেঞ্জারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস, ডিআইজি (অর্গানাইজড্ ক্রাইম) কুসুম দেওয়ান, অতিরিক্ত ডিআইজি (অর্গানাইজডক্রাইম) একরামুল হাবীব, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (আইন বিভাগ) আমজাদ হোসেন খান, ফরেন এক্সচেঞ্জ অপারেশন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. রাশেদ, ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগের সহকারী পরিচালক আব্দুস সালাম শেখ, বাংলাদেশ ব্যাংক-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।