NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

তুরস্কে যাবেন পুতিন-জেলেনস্কি


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৯:৫৪ এএম

তুরস্কে যাবেন পুতিন-জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খুব শিগগিরই তুরস্ক সফরে যাবেন।

তার্কিস সংবাদমাধ্যম হুরিয়েত বুধবার (৩১ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনা করতে এই দুই দেশের প্রেসিডেন্ট তুরস্কে সফর করবেন। তাদের আলোচনায় যুদ্ধের পরিস্থিতি এবং কৃষ্ণসাগর শষ্য চুক্তির বিষয়টি থাকবে।

তবে রাশিয়া এবং ইউক্রেনের প্রেসিডেন্ট একসঙ্গে তুরস্কে যাবেন না। এর বদলে তারা আলাদাভাবে দেশটিতে সফর করবেন।

তুরস্কে গত ২৮ মে রান-অফ প্রেসিডেন্ট নির্বাচন হয়। ওই নির্বাচনে জয় পান এরদোয়ান। আগামী ৩ জুন প্রেসিডেন্ট হিসেবে নতুন করে আবারও শপথ নেবেন তিনি। এ অনুষ্ঠানে বিশ্বের অনেক নেতা উপস্থিত থাকবেন।

সংবাদমাধ্যম হুরিয়েত একটি সূত্রের বরাতে জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট পুতিন এই শপথ অনুষ্ঠানে অংশ নেবেন না। এর বদলে পরবর্তী একটি সময়ে বিশেষভাবে তুরস্কে যাবেন তিনি।

পুতিনের সফর শেষেই দেশটিতে যাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রুশ প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র দিমিত্রো পেসকোভের কাছে পুতিনের সম্ভাব্য সফর নিয়ে প্রশ্ন করা হয়।

এ প্রশ্নের জবাবে তিনি জানান, প্রেসিডেন্ট পুতিন এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন। তবে এ বৈঠক কোথায় এবং কখন হবে এ বিষয়টি এখনো নিশ্চিত হয়নি।

অপরদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্টের সম্ভাব্য তুরস্ক সফর নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।