NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বর্তমান সরকার কোনো বিদেশি চাপে নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৯ পিএম

বর্তমান সরকার কোনো বিদেশি চাপে নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা সহযোগিতার অর্থ কোনো কৌশলগত জোটে যোগদান নয়, বরং নিজের সার্বভৌমত্ব রক্ষা করা। তিনি বলেছেন, এ নিয়ে শেখ হাসিনা সরকার কোনো বিদেশি চাপে নেই। খবর বাসসের।

বুধবার রাজধানীর একটি হোটেলে একটি দৈনিক আয়োজিত ‘ক্রসরোডে বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ তার নিজস্ব সার্বভৌমত্ব রক্ষা করতে ও যে কোনো ধরনের উগ্রবাদ বা সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করতে বিভিন্ন দেশ থেকে নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহ করে।

তিনি বলেন, ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নের জন্য নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে। তবে বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার কারণে প্রক্রিয়াটি ধীর হয়ে গেছে।

প্রতিমন্ত্রী অপর এক প্রশ্নের জবাবে বলেন, চীনের নেতৃত্বাধীন গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই) একটি নতুন বিষয় এবং বাংলাদেশের পক্ষ থেকে কিছু না করা পর্যন্ত এ ব্যাপারে বলার মতো কিছু নেই। মন্ত্রী  বলেন, একটি কমিটি আছে, যারা বিষয়টি দেখবে। আমরা এখনও জিডিআই সংক্রান্ত কোনো পর্যায়ে পৌঁছাতে পারিনি।

প্রতিমন্ত্রী একটি রাজনৈতিক প্রশ্নের বিষয়ে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সমান রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। সব দল তাদের অঙ্গীকার দেখিয়ে নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করেন শাহরিয়ার আলম।