NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ২১, ২০২৬ | ৬ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’ জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি
Logo
logo

প্রধানমন্ত্রীকে এরদোয়ানের টেলিফোন


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ১০:০৮ এএম

প্রধানমন্ত্রীকে এরদোয়ানের টেলিফোন

ঢাকা: বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তুরস্কের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। প্রেসিডেন্ট হিসেবে ফের র্নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে এ কথা বলেন এরদোয়ান। খবর-বাসস

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রিসেপ তায়িপ এরদোয়ান বুধবার রাত ১১টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিনফোনে কথা বলেন। এ সময় দুই নেতা শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রায় ১০ মিনিট একে অপরের সঙ্গে কথা বলেন।’

শেখ হাসিনা দ্বিতীয় দফা নির্বাচনে বিজয় অর্জন করায় তুরস্কের প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। এ নির্বাচনে ৮৬ শতাংশেরও বেশি ভোট পড়ে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ ২০২৩ সালের ফেব্রুয়ারির ভূমিকম্পের মতো যেকোনো প্রয়োজনে তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে দাঁড়াতে অবিচল থাকবে।

দ্বিতীয় দফার নির্বাচনে তাঁর বিজয়ে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণ মানসিকভাবে তুরস্কের উল্লসিত জনগণের সঙ্গে যোগ দেওয়ায় প্রেসিডেন্ট এরদোয়ানও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ লক্ষে তিনি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার ইচ্ছা প্রকাশ করেন।

রিসেপ এরদোয়ান বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে শেখ হাসিনার সঙ্গে কাজ করার কথা পুনর্ব্যক্ত করেন। শেখ হাসিনা প্রেসিডেন্ট এরদোয়ান ও তাঁর পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান এবং তাঁর মাধ্যমে তুরস্কের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।