NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাষ্ট্রপতির সম্মতি


খবর   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৩, ০৬:৪৫ এএম

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাষ্ট্রপতির সম্মতি

ঢাকা: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩-২৪ অর্থ-বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ও ২০২২-২৩ অর্থ-বছরের সংশোধিত বাজেট আজ জাতীয় সংসদে পেশ করার সম্মতি দিয়েছেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সংসদে এই বাজেট পেশ করেন।

রাষ্ট্রপতি আজ বিকাল ২টা ৪৫ মিনিটে জাতীয় সংসদ ভবনে তার অফিসে এই সম্মতি দেন। এসময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুমিন, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

সংসদে আজ দেশের ৫২তম এবং আওয়ামী লীগ সরকারের পাঁচ মেয়াদে ২৪তম বাজেট পেশ করা হয়। চলতি ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট বর্তমান অর্থমন্ত্রীর ৫ম বাজেট পেশ। 

 

এর আগে রাষ্ট্রপতি সংসদ ভবনে পৌঁছালে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে গত ২৪ এপ্রিল শপথ নেন। রাষ্ট্রপতি হিসেবে জাতীয় সংসদে এটাই তার প্রথম বাজেট অধিবেশনে যোগদান।

রাষ্ট্র প্রধান জাতীয় সংসদের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। সূত্র: বাসস