NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

ভোটের মাঠে জাপানের পর্যবেক্ষক চাইলেন সিইসি


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৪:২৭ পিএম

ভোটের মাঠে জাপানের পর্যবেক্ষক চাইলেন সিইসি

ঢাকা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে জাপানকে অনুরোধ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ বৃহস্পতিবার (১ জুন) নির্বাচন ভবনে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতকালে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরিকে এ অনুরোধ জানান তিনি।

এদিন সিইসির সঙ্গে কমিশন ভবনে বৈঠক করেন জাপানের রাষ্ট্রদূত। পরে নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম বৈঠক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

 

ইসি সচিব বলেন, জাপনের রাষ্ট্রদূত এসেছিলেন সৌজন্য সাক্ষাৎ করতে। কারণ উনি বাংলাদেশে যোগ দেওয়ার পর আজ সিইসির সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ ছিল। উনি আমাদের নির্বাচনের রোডম্যাপের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। সিইসি গত সেপ্টেম্বরে ঘোষিত রোডম্যাপের বিষয়ে তাকে ব্রিফ করেছেন, এটাই ছিল মূল বিষয়।

এর মধ্যে বিশেষ করে ছিল যে, নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন অগ্রগতি, সীমানা পুনর্নির্ধারণের অগ্রগতি, কোন পদ্ধতিতে আমরা রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ করে থাকি, সে বিষয়গুলো উনি জানতে চেয়েছিলেন।

 

রাষ্ট্রদূত কী বলেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উনি তো সিদ্ধান্ত দিতে পারবেন না। ওনার রাষ্ট্রের সঙ্গে আগে কথা বলবেন। তারপর সিদ্ধান্ত নেবেন।

 

আরেক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, রোডম্যাপে আমরা কী কী বিষয়ে এগিয়ে আছি, জাপানের রাষ্ট্রদূত সেগুলো জানতে চেয়েছেন। নতুন দল নিবন্ধন, আসন বিন্যাস নিয়েও কথা বলেছেন।

অগ্রগতি জানার পর কী বলেছেন- এমন প্রশ্নে সচিব বলেন, এখানে সন্তুষ্টি, অসন্তুষ্টির কিছু না। আমরা আমাদের...ওনার ঠিক আছে, না আছে; এটা বলারই তো এখতিয়ার থাকার কথা না। সুতরাং আপনাদের বুঝতে হবে।

এটা আমাদের রাষ্ট্রীয় বিষয়। আমাদের কাছে জানতে চেয়েছেন রডম্যাপে যে ঘোষণা দিয়েছেন তার অগ্রগতি কী।

 

কী আলোচনা হলো জানতে চাইলে ইওয়ামা কিমিনোরি বলেন, আপনারা জানেন আজকের আগে দেখার করার সুযোগ আমি পাইনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তারা কী পদক্ষেপ নিচ্ছেন সেগুলো জানতে পেরেছি। কিন্তু বৈঠকে বিষয়ে আমি কোনোকিছু প্রকাশ করব না, তারাই ব্রিফ করবেন।