NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

রাজধানীতে লাজ ফার্মাকে জরিমানা


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৪:৪০ পিএম

রাজধানীতে লাজ ফার্মাকে জরিমানা

ঢাকা: রাজধানীর পশ্চিম পান্থপথের লেক সার্কাস কলাবাগান এলাকায় অনুমোদনহীন শ্যাম্পু, সাবান ও স্কিন ক্রিম বিক্রির দায়ে মেসার্স লাজ ফার্মা নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ মে) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে আরো উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. রেজানুর রহমান সরকার, ডিএমআই (মেট্রোলজি) মো. শাহরিয়ার হোসেন।

লাজ ফার্মার কর্মকর্তা (পরিদর্শক) মেহেদী হাসান বলেন, ‘কিছু কসমেটিকসে বিএসটিআইয়ের সিল ছিল না।

এ ধরনের কাজ ভবিষ্যতে যেন না করেন, সে জন্য ওই শাখার ব্যবস্থাপককে সতর্ক করা হয়েছে।’