NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশনের নতুন কমিটি : ড. নূরন নবী চেয়ারপার্সন, বিশ্বজিত সাহা সাধারণ সম্পাদক


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:১৮ এএম

নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশনের নতুন কমিটি : ড. নূরন নবী চেয়ারপার্সন, বিশ্বজিত সাহা সাধারণ সম্পাদক

যুক্তরাষ্ট্রে ৩২ বছর ধরে নিউইয়র্ক বাংলা বইমেলা আয়োজন করা সংগঠন মুক্তধারা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নিউইয়র্কে সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৩-২৪ মেয়াদের জন্য ৩১ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করে এই সাহিত্য সাংস্কৃতিক সংগঠনটি। একুশে পুরস্কারপ্রাপ্ত লেখক-মুক্তিযোদ্ধা . নূরন নবীকে চেয়ারপার্সন বিশ্বজিত সাহাকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।

আগামি ১৪ থেকে ১৭ জুলাই জ্যামাইকার পারফরমিং আর্ট সেন্টারে চারদিন ব্যাপী নিউইয়র্ক বাংলা বইমেলার আয়োজন করবে এই নতুন নেতৃত্ব। সাহিত্যিক . আব্দূন নূর ৩২ তম বইমেলার আহ্বায়ক।

. আব্দূন নূর বলেন, বইমেলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক লেখক-সাহিত্যিক মেলায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়েছেন। বাংলাদেশ পশ্চিমবঙ্গের প্রথম সারির প্রায় ২০টি প্রকাশনী সংস্থা তাদের নতুন প্রকাশিত বই নিয়ে মেলায় উপস্থিত থাকবেন।

মুক্তধারা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা জানান, কমিটিতে কো- চেয়ারপারসন হিসেবে আছেন সাংবাদিক নিনি ওয়াহেদ, লেখক-সাংবাদিক হাসান ফেরদৌস, অর্থনীতিবিদ নজরুল ইসলাম, নাট্যজন সউদ চৌধুরী. সহ সাধারণ সম্পাদক সাংবাদিক ফাহিম রেজা নূর, কোষাধ্যক্ষ সাবিনা হাই উর্বি, প্রকাশনা সম্পাদক আদনান সৈয়দ, প্রচার সম্পাদক তোফাজ্জল লিটন এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুরাদ আকাশ।

কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন- . জিনাত নবী, . ফাতেমা আহমেদ, কৌশিক আহমেদ, নসরত শাহ, রানু ফেরদৌস, ওবায়দুল্লাহ মামুন, ইউসুফ রেজা, হারুন আলী, তানভীর রাব্বানী, সেমন্তী ওয়াহেদ, শুভ রায়, স্বীকৃতি বড়ুয়া, আশরাফুল হাবিব মিহির, সুস্বনা চৌধুরী এবং চন্দ্রিমা দে।

উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন নাট্যজন জামাল উদ্দীন হোসেন, ভয়েস অফ আমেরিকার খ্যাতনামা সাংবাদিক রোকেয়া হায়দার, সমাজ সেবক ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ, লেখক ফেরদৌস সাজেদীন গত নিউইয়র্ক বাংলা বইমেলার আহবায়ক গোলাম ফারুক ভুঁইয়া।

চেয়ারপার্সন . নূরন নবী বলেন, গত ৩১ বছর ধরে বাংলাদেশ পশ্চিমবেঙ্গের বাইরে সর্ববৃহৎ বইমেলার আয়োজন করে আসছে মুক্তধারা ফাউন্ডেশন। ১৯৯২ সালে জাতিসংঘের সদর দফতরের সামনে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানি আসছে যে সংগঠন তার নেতৃত্ব দেওয়া সত্যিই গৌরবের।