NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ১৮, ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি
Logo
logo

গাজীপুরের মতোই আগামী সব নির্বাচন সুষ্ঠু হবে : ইসি আলমগীর


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৮:১৯ এএম

গাজীপুরের মতোই আগামী সব নির্বাচন সুষ্ঠু হবে : ইসি আলমগীর

ঢাকা: গাজীপুরের মতোই আসন্ন সব নির্বাচন সুষ্ঠু হবে-এমন প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করার, সবকিছুই করা হবে।’

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসি মো. আলমগীর।

মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন ভিসানীতি প্রসঙ্গে ইসি আলমগীর বলেন, ‘৪৫ দিন আগে থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে হয়। যুক্তরাষ্ট্রের ভিসানীতি কী, তা আমাদের জানাও নেই। আমরা পড়ারও সুযোগ পাইনি, নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম। ভিসানীতির সঙ্গে গাজীপুরে সুষ্ঠু নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচনে আইন মেনে না চললে তিনি যেই হোন না কেন, ইসি আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’

 

গাজীপুর সিটিতে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন, সরকারসহ সব পক্ষের ভাবমূর্তি ভালো হয়েছে উল্লেখ করে ইসির এই কমিশনার বলেন, ‘বিদেশিরা কী চাইল, সেটা নির্বাচন কমিশনের কাছে গুরুত্বপূর্ণ নয়। সংবিধান ও আইন অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করছে, ভবিষ্যতেও করবে। নির্বাচন কমিশন মুক্ত ও স্বাধীন প্রতিষ্ঠান। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো চাপ কখনোই আসেনি।’

তিনি বলেন, ‘যারা সমালোচনা করেন, তারা সবসময়ই সমালোচনা করেন। নির্বাচনে যারা আসবেন, তাদের সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। ভোটাররাও যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা হবে।’