NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

আমরা আর অশান্তি চাই না, সবার উন্নতি চাই: প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৩, ০৫:১৫ পিএম

আমরা আর অশান্তি চাই না, সবার উন্নতি চাই: প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা আর অশান্তি, সংঘাত চাই না। আমরা সবার উন্নতি চাই। আজ রবিবার (২৮ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপনের আলোচনায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু জুলিও কুরি শান্তি পদক পেয়েছিলেন।

দুর্ভাগ্য আমাদের। যিনি শান্তির কথা বলে গেছেন, তাকেই জীবনটা দিতে হলো। যে দেশের মানুষকে তিনি গভীরভাবে ভালোবেসেছিলেন, সেই দেশের কিছু অমানুষের হাতেই তাকে জীবন দিতে হয়েছে। আমরা চাই তার এ দেশটি গড়ে উঠুক উন্নত সমৃদ্ধ হয়ে।’ 

 

শেখ হাসিনা বলেন, ‘আমরা দেশকে অর্থনৈতিকভাবে উন্নত করতে চাই। যেখানে দারিদ্র্যের হার ৪১ ভাগ ছিল, সেটা আমরা ১৮ দশমিক ৭ ভাগে আনতে সক্ষম হয়েছি। হতদরিদ্র ছিল ২৫ দশমিক ৯ ভাগ, সেটা আমরা ৫ দশমিক ৬ ভাগে আনতে পেরেছি। এ দেশের কোনো মানুষ হতদরিদ্র থাকবে না, ভূমিহীন ও গৃহহীন থাকবে না।

প্রতিটি মানুষ মৌলিক অধিকার পাবে।’

 

তিনি বলেন, ‘মানুষ এখন আর ভিক্ষা করে চলবে না। নিজের মর্যাদা নিয়ে চলবে সেটাই আমাদের লক্ষ্য। ২০০৮-এর পর থেকে বর্তমান পর্যন্ত আজকে বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে যে পরিবর্তন হয়েছে, দীর্ঘসময় শান্তিপূর্ণ পরিবেশ ছিল বলেই সম্ভব হয়েছে। এটা মনে রাখতে হবে।