NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৬ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’ জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি
Logo
logo

মার্কিন নতুন ভিসানীতি বস্তুনিষ্ঠতার সঙ্গে অনুসরণ করা হবে


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৩, ০৫:১৮ পিএম

মার্কিন নতুন ভিসানীতি বস্তুনিষ্ঠতার সঙ্গে অনুসরণ করা হবে

যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি যথেচ্ছভাবে প্রয়োগের পরিবর্তে বস্তুনিষ্ঠতার সঙ্গে অনুসরণ করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার (২৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।  

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আশা করে, এই ভিসা নীতি যথেচ্ছভাবে প্রয়োগের পরিবর্তে বস্তুনিষ্ঠতার সঙ্গে অনুসরণ করা হবে। আশা করি, নতুন ভিসা নীতির যথেচ্ছ প্রয়োগ তাদের উদ্দেশ্য নয়।

শাহরিয়ার আলম বলেন, এটা যুক্তরাষ্ট্রের একটি নতুন সংযোজন। যে কোনো নতুন প্রভিশনেই একটা সংশয় থাকে। একটি প্রশ্ন থাকে। তবে একটি সময় পার হলে এটা পরিপূর্ণ হয়। যুক্তরাষ্ট্রের এ সংশোধিত আইনটি মাত্র এক বছর আগে করা হয়েছে। যেটা তারা মাত্র দুই একটি দেশে প্রয়োগ করেছে। সে কারণে আমরা বলেছি, এটার যথেচ্ছ ব্যবহার যেন না হয়।

বাংলাদেশ বিষয়টিকে কীভাবে দেখছে? এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছি। কারণ তারা বলেছে, গণতান্ত্রিক যাত্রায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটিকে আমলে নিয়ে তারা এটি করেছে। আমরা বন্ধু রাষ্ট্র হিসেবে বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছি।

যুক্তরাষ্ট্রের ভিসানীতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া বিবৃতি উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা বিঘ্নিত করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর যে কোনো অবৈধ প্রচেষ্টা বা হস্তক্ষেপ প্রতিরোধ ও মোকাবিলা করার জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়া কঠোর নজরদারির আওতায় রাখা হবে এবং এক্ষেত্রে নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক পর্যবেক্ষকদেরও অংশগ্রহণ থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, সরকার আশা করে যে, জাতীয় পর্যায়ে যেসব অগণতান্ত্রিক শক্তি সহিংসতা, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের আশ্রয় নেয় তারা সতর্ক থাকবে এবং সাংবিধানিক বিধান অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা থেকে বিরত থাকবে।