আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে তিন বছর আগে কোভিড-১৯ মহামারি মোকবেলায় জারি করা জরুরি অবস্থা আগামী ১১ মে আনুষ্ঠানিকভাবে শেষ হবে। হোয়াইট হাউস সোমবার এ কথা বলেছে।
তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে জারি করা এবং ২০২০ সালের জানুয়ারিতে কার্যকর হওয়া উভয় ফেডারেল জরুরি অবস্থার অবসানের পর এসব তহবিল কোভিডের ওষুধে ভুর্তকি, চিকিৎসা বীমা এবং মহামারি সংক্রান্ত অন্যান্য সরকারি সহায়তায় ব্যয় করা হবে।
এদিকে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণকারী বিরোধী রিপাবলিকানরা একটি বিল প্রস্তুত করছে, যেখানে জাতীয় জরুরি অবস্থা ১ মার্চ এবং জনস্বাস্থ্য জরুরি অবস্থা ১১ এপ্রিল অবসান করার কথা বলা হচ্ছে।
কিন্তু এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, আকস্মিকভাবে এ দু’টি জরুরি অবস্থা তুলে নিলে স্বাস্থ্য ব্যবস্থা ও সরকারি কার্যক্রমে এর ব্যাপক প্রভাব পড়বে। বিবৃতিতে আরো বলা হয়, এর ফলে স্বাস্থ্য ব্যবস্থায় অনিশ্চয়তা ও বিশৃঙ্খলা তৈরি হবে। এছাড়া জরুরি অবস্থা তুলে নিতে যে ৬০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে এর কারণ হিসেবে বলা হয়েছে, জরুরি অবস্থা তুলে নেয়ার পর সমস্যাপূর্ণ মার্কিন-মেক্সিকান সীমান্তে যে প্রভাব পড়বে তার প্রস্তুতির জন্যে সরকারকে সময় দেয়া।
যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ জরুরি অবস্থা শেষ হবে ১১ মে : হোয়াইট হাউস
প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৬ এএম


আন্তর্জাতিক রিলেটেড নিউজ
খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আজ, জনসমাগমে মুখর প্রাঙ্গণ
ইরানি সাংবাদিককে ছুরিকাঘাত, দুই রোমানীয় নাগরিকের কারাদণ্ড
ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, দ্রুত সাক্ষাতের সিদ্ধান্ত
অভিনেত্রীসহ ৭০ জনকে সংসদ সদস্য হিসেবে নিয়োগ আহমেদ আল শারার
বাবার জানাজা পড়াতে চান মোজতবা, নিরাপত্তা বাহিনীর না
সিরিয়ায় ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯
এক হাজার দিনে গাজায় প্রাণ হারাল ২১ হাজার শিশু
রুশ হামলায় কিয়েভে নিহত বেড়ে ২০

