ভারতের নারী কুস্তিগীরদের দায়ের করা যৌন হয়রানির মামলায় খালাস পেয়েছেন ফেডারেশনের সাবেক প্রধান ব্রিজভূষণ শরণ সিং। সোমবার (৩ আগস্ট) দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত এই রায় দেন।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে যৌন হয়রানির অভিযোগে মাসব্যাপী বিক্ষোভের তিন বছর পর এই রায় এলো। খবর রয়টার্স
আদালত ২০২৪ সালে কুস্তি ফেডারেশনের প্রধানের বিরুদ্ধে পাঁচজন নারী কুস্তিগিরকে যৌন হেনস্তা এবং শ্লীলতাহানির অপরাধে অভিযোগ গঠন করেছিলেন।
আদালত রায় ঘোষণার পর সিং সাংবাদিকদের বলেন, ‘ন্যায়বিচারের ওপর আমার পূর্ণ আস্থা ছিল... ন্যায়বিচার হয়েছে।’
এক ভিডিওতে দেখা গেছে, রায়ের পর সিংকে ফুলের মালা পরাচ্ছেন তার সমর্থকরা।
২০২৩ সালে নয়াদিল্লিতে তৎকালীন কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে অবস্থান কর্মসূচি পালন করেন। কয়েক মাসব্যাপী চলা এই বিক্ষোভে যোগ দিয়েছিলেন ভারতের অলিম্পিক কুস্তি তারকা ভিনেশ ফোগাট, অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক ও বজরং পুনিয়া সিংরাও। সেই শত শত সাধারণ নারী-পুরুষও এই বিক্ষোভে একত্ব প্রকাশ করে যোগ দিয়েছিল।
এই ঘটনার প্রতিবাদে পুনিয়া তার পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেন। অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক কুস্তি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন।
সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে এক বার্তায় ফোগাট জানিয়েছেন, কুস্তিগিররা তাদের আইনজীবীকে এই রায়ের বিরুদ্ধে আপিল করার নির্দেশ দিয়েছেন। এই প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শুরু হবে।
তিনি বলেন, ‘আমরা আশা হারাইনি এবং কুস্তিগিররা তাদের লড়াই চালিয়ে যাবেন।


