অন্য কিছুর ভিড়ে ত্রিদেশীয় সিরিজ এখন অনেকটাই নাই হয়েছে। একটা সময় এই সিরিজ অনেক দেখা গেছে।
২০১৯ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে যাওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এখন পর্যন্ত ১৫টি ত্রিদেশীয় সিরিজ খেলে একবারই ট্রফি জিততে পেরেছে।
এবার শোকেসে আরেকটি ট্রফি রাখার সুযোগ পাচ্ছে।
ট্রফিতেই চোখ বাংলাদেশের। লিটন বলেছেন, ‘আপনি যদি দেখেন এই দলটা অনেক ভালো ভালো সিরিজ খেলেছে। বিশেষ করে ঘরের মাঠে। আমার কাছে মনে হয় এই দলটায় অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে আর সঙ্গে আমরা যারা সিনিয়র আছি—যদি সেরা ক্রিকেটটা খেলতে পারি তাহলে সবকিছু সম্ভব।’
সামনের এশিয়া কাপ হবে বাংলাদেশে।
সিরিজ নিয়ে চাপের কথা জানিয়েছেন লিটন। উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘ত্রিদেশীয় সিরিজ খেললে একটা বাড়তি চাপ থাকে। তিনটা দলের জন্য একইরকম চাপ থাকবে যে ফাইনালে উঠতে হবে। আপনি যখন সিরিজ খেলেন কোনো একটা চাপ আসে না কারণ আপনি জানেন প্রথম ম্যাচ হেরে গেলেও একটা সুযোগ থাকে। কিন্তু এখানে হেরে গেলে রানরেটের বিষয় চলে আসে।’


