উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশের চট্টগ্রামের সকল আগ্রাবাদের মানুষের প্রাণের সংগঠন ‘পরানে আগ্রাবাদ নিউইয়র্ক’-এর উদ্যোগে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবছর প্রথমবারের মতো 'পরানে আগ্রাবাদ নিউইয়র্ক' ও 'পরানে আগ্রাবাদ কানাডার' যৌথ উদ্যোগে আগামী ২২, ২৩ ও ২৪ জুলাই নায়াগ্রা ফলসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজন। প্রাণের মেলায় মনের টানে, বন্ধুত্বের বন্ধনের সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্টেটে বসবাসরত আগ্রাবাদিয়ান পরিবারগুলো যুক্ত হবেন নায়াগ্রা ফলসেরে এই আয়োজনে।
আগামী ২২ জুলাই নিউইয়র্কের ব্রুকলীনের চার্চ মেকডোনাল্ডের ঘরোয়া রেষ্টুরেন্টের সামনে থেকে সকাল ৮:৩০ মিনিটে নায়াগ্রা ফলসের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। যারা নিজস্ব পরিবহনে যাবেন তাদেরকে নায়াগ্রা ফলসের কালিকা হোটেলে (৭৯৫ রেইনবো ব্লুবার্ড, নায়াগ্রা ফলস, এন.ওয়াই-১৪৩০৩) মিলিত হবার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ১৫১ গ্রীডার স্ট্রীট, বাফোলো, এন.ওয়াই-১৪২১৫ এই ঠিকানায়।
আয়োজকরা জানান -নিউইর্য়ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য এবং কানাডায় বসবাসরত, চট্টগ্রামের আগ্রাবাদের সবাইকে একত্রে করার উদ্দ্যোগ এটি। পরাণে আগ্রাবাদের এই আয়োজনে, ইউএসএর পক্ষে যারা নিরলসভবে কাজ করেছেন, তারা হলেন বাদশা ভাই, উত্তোজন ভাই, বাবু ভাই, জুয়েল ভাই, বকুল ভাই, ফিরোজ ভাই ও জগলুল ভাই।
‘পরানে আগ্রাবাদ নিউইয়র্ক’-এর উদ্যোগে অনুষ্ঠিত হবে পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৯:৩৮ এএম


প্রবাস রিলেটেড নিউজ
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’
বিজয়ের মাসেই দেশে ফিরছেন শেখ হাসিনা: দাবি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা মঈনু জামান চৌধুরীর
সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
লালন সাঁইজির গান নিয়ে নিউ ইয়র্কে ‘মাটির গান’-এর ‘সাধুমেলা’
নর্থ ক্যারলিনার স্টেট সিনেটর হলেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান
ট্রাম্পের আরোপ করা ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

