NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

বাথরুমে মিলল অভিনেতার মরদেহ


খবর   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৫, ০৫:৩২ এএম

বাথরুমে মিলল অভিনেতার মরদেহ

বাথরুম থেকে বলিউড অভিনেতা, মডেল, কাস্টিং কো-অর্ডিনেটর আদিত্য সিং রাজপুতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, মাত্রাতিরিক্ত মাদক গ্রহণের কারণে তার মৃত্যু হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, আদিত্য সিং রাজপুতকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জানা যায়, এক বন্ধু তার মরদেহ উদ্ধার করেছেন বাথরুম থেকে। সেই বন্ধুই বাড়ির দারোয়ানের সাহায্য নিয়ে তাকে কাছাকাছি এক হাসপাতালে নিয়ে যান।

সূত্রের দাবি, মাদকাসক্ত ছিলেন আদিত্য। মাত্রাতিরিক্ত মাদক গ্রহণের কারণেই মৃত্যু হয়েছে তার। দিল্লিতেই জন্ম ‘স্প্লিসটভিলা’ রিয়ালিটি শো খ্যাত অভিনেতার। মুম্বাইয়ে এসে মডেল হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। সিরিয়াল ছাড়াও একাধিক ছবিতে অভিনয় করেছেন।

‘ক্রান্তিবীর’, ‘ম্যায়নে গান্ধি কো নেহি মারা’ ছবিতে অভিনয় করেছেন আদিত্য। এছাড়া ‘স্প্লিসটভিলা’র ৯ নম্বর সিজনে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। ‘লাভ’, ‘আশিকি’, ‘ব্যাড বয় সিজন ৪’-র মতো একাধিক টেলিভিশন শোতেও কাজ করেছেন তিনি।