NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

রোমের নতুন রানী রিবাকিনা


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ১০:০১ এএম

রোমের নতুন রানী রিবাকিনা

স্পোর্টস ডেস্ক: অর্জনের মুকুটে আরেকটি পালক যোগ হয়েছে এলেনা রিবাকিনার। ইতালিয়ান ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন কাজাখস্তানের এই খেলোয়াড়। 

স্থানীয় সময় গত শনিবার ফাইনালে রিবাকিনার প্রতিপক্ষ ছিলেন ইউক্রেনের আনহেলিনা কেলিনিনা। কিন্তু ম্যাচের মাঝপথে বাঁ পায়ে চোট পেয়ে কোর্ট ছাড়েন তিনি। এরপর আর চালিয়ে যেতে পারেননি খেলা। 

ওই সময় ৬-৪ ও ১-০ তে এগিয়ে ছিলেন গতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন রিবাকিনা। আসরে এ নিয়ে তৃতীয় ম্যাচ ওয়াকওভার পেলেন তিনি। এটি রিবাকিনার চতুর্থ ডব্লিউটিএ শিরোপা। এই জয়ে সেরা চার বাছাইয়ে থেকে ফরাসি ওপেন শুরু করবেন তিনি। আগামী ২৮ মে শুরু হবে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামটি। 

 

তবে শিরোপার মঞ্চের শেষের গল্পটা এমন হবে তা প্রত্যাশা করেননি রিবাকিনা। সেই সঙ্গে খুব শীঘ্রই আবার সুস্থ হয়ে কালিনিনা কোর্টে ফিরবে বলে আশা করছেন রোম ওপেনের চ্যাম্পিয়ন। রিবাকিনা বলেন, আসলে এভাবে ম্যাচটা শেষ হোক তা চাইনি। তবে আমি মনে করি এটা এনহেলিনার জন্য দুর্দান্ত ফল। কঠিন কিছু লড়াই জিতেছে সে। তার এমন অগ্রগতিতে আমি অনেক বেশি খুশি। আশা করি এভাবেই চালিয়ে যাবে সে। আজকের ম্যাচটা সে শেষ করতে পারেনি। কিন্তু আমার মনে হয় এটা তেমন বেশি সিরিয়াস কিছু নয়। তাই আশা করি, চোট কাটিয়ে খুব শীঘ্রই আবার কোর্টে ফিরে নিজের সেরাটা ঢেলে দেবে।

চলতি বছর দুর্দান্ত কাটছে ২৩ বছর বয়সী রিবাকিনার। এর আগে অস্ট্রেলিয়ান ওপেনে রানার্সআপ হন ও ইন্ডিয়ান ওয়েলস শিরোপা জেতেন তিনি।