NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

ফেসবুক প্রফেশনাল মুড আসলে কী?


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৪৭ এএম

>
ফেসবুক প্রফেশনাল মুড আসলে কী?

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের জন্য নিয়মিত আপডেট আনছে। সেই ধারাবাহিকতায় এবার ফেসবুক প্রফেশনাল মুড নামের নতুন একটি আপডেট এনেছে। যা ব্যবহারকারীদের মধ্যে একধরনের উন্মাদনা তৈরি করেছে। 

বলা হচ্ছে এই আপডেটের ফলে প্রতিটি ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক পেজ এর মতো দেখা যাবে। ফলে ফেসবুক অ্যাকাউন্ট বা প্রোফাইল থেকেও টাকা আয় করা যাবে। তাহলে চলুন জেনে নিই, ফেসবুক প্রফেশনাল মুড আসলে কি-

ফেসবুকের প্রফেশনাল মুড অনেকটা ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের ক্রিয়েটর মুডের মতই। এটি এক প্রকার ফেসবুক প্রোফাইলকে পেজে পরিবর্তন করা। অর্থাৎ ফেসবুক পেজে আমরা যেসব টুলস দেখতে পাই, ফেসবুক প্রফেশনাল মুড চালু করার ফলে ব্যক্তিগত প্রোফাইলেও একই রকম টুল দেখা যাবে।

দেখতে অনেকটা ফেসবুক পেজের মতো মনে হবে। এমনকি থেকে যেমন টাকা আয় করা যায়, ফেসবুক অ্যাকাউন্টকে প্রফেশনাল মুডে পরিবর্তন করে টাকা আয় করা যাবে। তবে, অবশ্যই ফেসবুক পেজ ও প্রোফাইলের মধ্যে একটি নির্দিষ্ট পার্থক্য থাকবে।

এখন কথা হলো, ফেসবুক প্রফেশনাল মুড কীভাবে চালু করতে হয়? প্রথমত ফেসবুক এখনো সবার জন্য এটি উন্মুক্ত করেনি। তাই সবার অ্যাকাউন্টে এই আপডেট আসবে না। সেক্ষেত্রে তাদের অপেক্ষা করতে হবে।

তবে ফেসবুক জানিয়েছে, ধীরে ধীরে সব অ্যাকাউন্টে ফিচারটি সচল করে দেওয়া হবে। এটি চালু করার জন্য নির্দিষ্ট সেটিংস নেই।