NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

‘আরো নিষেধাজ্ঞা’র খবর নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২৩, ০১:৫৮ এএম

‘আরো নিষেধাজ্ঞা’র খবর নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

ঢাকা: ‘আরো নিষেধাজ্ঞার বিষয়ে আমার জানা নেই, যারা (পত্রিকা) লিখেছে তাদের জিজ্ঞেসা করুন।’ একটি দৈনিক পত্রিকায় ‘আরো নিষেধাজ্ঞা আসছে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়, সেখানে রাজনীতিবীদরাও থাকতে পারেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এ মন্তব্য করেন।

রবিবার (২১ মে) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নিষেধাজ্ঞা অথবা পাল্টা নিষেধাজ্ঞা দিয়ে কোনো লাভ হয় না বলে মনে করেন তিনি।

 

তথ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়ন সহযোগী। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। গত ৫১ বছর ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করে আসছে। আমাদের নিরাপত্তা বাহিনীকে তারা ট্রেনিংসহ নানা সহায়তা দিয়ে আসছে।

সেই সহায়তা অব্যাহত আছে। আমরা যেটা মনে করি আমাদের যারা উন্নয়ন সহযোগী, তাদের সহযোগিতাতেই আমাদের দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র আমাদের প্রচণ্ড প্রোফাউন্ড ডেভেলপমেন্ট পার্টনার। 

 

তিনি বলেন, যে পত্রিকা লিখেছে তারা কোত্থেকে খবর পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করলে ভালো হয়।

আমাদের এ ব্যাপারে কিছু জানা নেই। আর স্যাংশন, পাল্টা স্যাংশন- এগুলো দিয়ে কোনো লাভ হয় না; ইতোমধ্যেই প্রমাণিত। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ অনেকেই স্যাংশন দিয়ে রেখেছে গত কয়েক দশক ধরে। কই ইরানের সরকার তো পড়ে যায়নি। ইরানের সরকার বহাল তবিয়তে আছে।
তারপর কিউবার বিরুদ্ধে স্যাংশন ছিল বহুবছর। কিউবাকে তলাতে পারেনি। যুক্তরাষ্ট্রের কয়েক মাইল দূরে। কিউবার সরকার পরিবর্তন হয়নি।