NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

ইতালির মিলান শহরে ভয়াবহ বিস্ফোরণ


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৪, ০৩:৪৮ এএম

ইতালির মিলান শহরে ভয়াবহ বিস্ফোরণ

ইতালির উত্তরাঞ্চলীয় প্রদেশ লম্বার্ডির প্রধান শহর মিলানের পোর্তা রোমানা এলাকার একটি সড়কে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সড়ক সংলগ্ন একাধিক ভবন ও অপেক্ষমাণ বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইতালির সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল স্কাই টিজি ২৪।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ঘটে এই বিস্ফোরণ। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে এক প্রতিবেদনে স্কাই টিজি ২৪ জানিয়েছে, সড়কে অপেক্ষমাণ একটি অক্সিজেনবাহী ট্যাংকার ট্রাকে আচমকা বিস্ফোরণের পর ট্রাকটির সামনে-পেছনে থাকা বেশ কয়েকটি গাড়িও বিস্ফোরিত হয়। ভয়াবহ সেই বিস্ফোরণে সড়কটির আশপাশে থাকা কয়েকটি ভবনে আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ঘটনাস্থলের একটি সংক্ষিপ্ত ভিডিও ফুটেজ টুইট করা হয়েছে। সেখানে দেখা গেছে, সড়কে থাকা কয়েকটি গাড়ি ও সড়ক সংলগ্ন একাধিক ভবনের জানালা থকে বিশাল কালো ধোঁয়ার কুন্ডলি ওপরের দিকে ওঠছে।

ইতালির দৈনিক করিয়েরে দেল্লা সেরা জানিয়েছে, সড়কটির পাশেই একটি প্রাথমিক বিদ্যালয় ও কয়েকটি আবাসিক ভবন এই বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে একজন আহত হওয়া ছাড়া হতাহতের আর কোনো তথ্য পাওয়া যায়নি।