NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

রাষ্ট্রপতির নিকট মানবাধিকার কমিশনের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর


খবর   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৫, ০৩:৫১ এএম

রাষ্ট্রপতির নিকট মানবাধিকার কমিশনের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর

ঢাকা: জাতীয় মানবাধিকার কমিশনের ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির নিকট হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের নিকট এ প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

এ সময় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে নবনিযুক্ত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি কমিশন চেয়ারম্যান রাষ্ট্রপতিকে বর্তমান কমিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

তিনি বলেন, ‘বর্তমান কমিশন ২০২২ সালের ১০ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকেই তারা জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ এর আলোকে মানবাধিকার লঙ্ঘন পর্যবেক্ষণসহ সুনির্দিষ্ট কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।’

কমিশনের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। সে সময় তিনি দেশের মানবাধিকার সুরক্ষায় কমিশনকে তার কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

মানবাধিকার কমিশনের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির নিকট হস্তান্তরের সময় কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা, অবৈতনিক সদস্য আমিনুল ইসলাম ও কংজরী চৌধুরীসহ মানবাধিকার কমিশনের সদস্যগণ উপস্থিত ছিলেন।