NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

সম্পর্ক ভেঙে যাওয়ার পরও বন্ধুত্ব রাখতে হবে? আমার এতে বিরক্ত লাগে


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম

সম্পর্ক ভেঙে যাওয়ার পরও বন্ধুত্ব রাখতে হবে? আমার এতে বিরক্ত লাগে

সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যর বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনা এখনও কমেনি, যদিও এর কেটে গেছে প্রায় বছর দেড়েক। 

বিচ্ছেদের পর নিজেকে আরও বেশি করে কাজে ব্যস্ত রেখেছেন সামান্থা। একের পর এক সিনেমা ও সিরিজে কাজ করছেন তিনি। অন্য দিকে, নাগার জীবনেও এসেছে নতুন এক নারী। ‘দ্য নাইট ম্যানেজার’ খ্যাত অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন এখন সর্বত্র। 

তবে এখনও কি সামান্থাকে মিস করেন নাগা? সুযোগ পেলে তার সঙ্গে কি বন্ধুত্বের সম্পর্ক রাখতে চাইবেন তিনি? এক সাক্ষাৎকারে এমনই কিছু প্রশ্নের মুখোমুখি হন দক্ষিণী তারকা।  

জবাবে তিনি বলেন, আমি এটা একদম বুঝতে পারি না। প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও বন্ধুত্ব রাখতে হবে। আমার এই ভাবনাটাই খুব বিরক্ত লাগে। বিচ্ছেদের পর আমি আর বন্ধুত্ব চাই না। স্পষ্ট জানান নাগা চৈতন্য। 

দক্ষিণী তারকার এই সোজাসাপটা উত্তরে অবাক তার অনুরাগীরাও। অন্য দিকে, সামান্থাও যে তার প্রাক্তন স্বামীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার মানসিকতা পোষণ করেন না, তা তিনি আগেই জানিয়েছিলেন।  

কয়েকদিন আগে একই সাক্ষাৎকারে নাগা চৈতন্য এও জানান, সামান্থাকে ছাড়াও আর কত জনকে চুম্বন করেছেন তিনি। অভিনেতা হওয়ার কারণে পেশার তাগিদে যে সেই তালিকাও বেশ লম্বা, তা জানাতে দ্বিধা করেননি দক্ষিণী তারকা। 

দীর্ঘদিনের বন্ধুত্ব ও প্রেমের পরে ২০১৭ সালে বিয়ে করেন সামান্থা ও নাগা। বিয়ের আগে ছিলেন লিভ ইন সম্পর্কে। সব মিলিয়ে প্রায় এক দশকের সম্পর্ক। সেই সম্পর্ক ভেঙে যায় বিয়ের মাত্র ৪ বছরের মাথায়।