NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

অপেক্ষা এবার ট্রেনে পদ্মা পাড়ির, স্বপ্ন পূরণ আগামী বছরই


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৩, ০৯:১০ এএম

>
অপেক্ষা এবার ট্রেনে পদ্মা পাড়ির, স্বপ্ন পূরণ আগামী বছরই

সম্প্রতি পদ্মা সেতুর জাজিরা এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। সেখানে কাজ করছিলেন এমন শ্রমিকরা বলছেন, আমরা এখন দুই রেল লাইনের মাঝে যে স্ল্যাব আছে সেটির ঢালাইয়ের কাজ করছি। কাজটি ৪৭ নম্বর পিলার পর্যন্ত শেষ হয়েছে। প্রতিদিন সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা এই কাজ চলছে।

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ভায়াডাক্টের কাজে নিয়োজিত ফোরম্যান আশরাফ ঢাকা পোস্টকে বলেন, আমরা এখন রেললাইনের স্লিপারের মাঝে স্ল্যাব ঢালাইয়ের কাজ করছি। এর আগে এই প্রান্তে প্রায় আড়াই কিলোমিটারের কাজ শেষ করেছি। এখন নদীর পাড় পর্যন্ত এক কিলোমিটারে স্ল্যাব ঢালাইয়ের কাজ বাকি আছে, সেটাই করছি। মাওয়া প্রান্তে আমাদের আরেক দল কর্মীরা কাজ করছে। বর্তমানে শুধু নদীর উপরের অংশটুকুরই ঢালাই হয়নি। এই অংশের কাজের অনুমতি এখনও মিলেনি। অনুমতি মিললে কাজ শেষ করতে ৪-৫ মাস সময় লাগবে।এদিকে কিছুদিন আগে পদ্মা সেতুতে রেল সংযোগ কাজের অগ্রগতি দেখতে যান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। সেদিন তিনি জানান, পদ্মা সেতু উদ্বোধনের পর সেতু কর্তৃপক্ষ রেলের অংশ বুঝিয়ে দেবে। সেটি বুঝিয়ে দিলেই জুলাই মাস থেকে পদ্মা সেতুতে রেললাইন বসানোর কাজ শুরু হবে। পরবর্তী ছয় মাসের মধ্যে এ কাজ শেষ হবে। যা ঢাকার থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত যুক্ত হবে। যার ফলে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের জুন মাসের মধ্যে পদ্মা সেতুতে ট্রেন চলবে।