NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
Logo
logo

সৌদিতে প্রাইভেটকারের ধাক্কায় বাংলাদেশি নিহত


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:৪৯ এএম

সৌদিতে প্রাইভেটকারের ধাক্কায় বাংলাদেশি নিহত

সৌদি আরবের তাইয়্যেবাহ শহরে সড়ক দুর্ঘটনায় মো. শেখ ওয়ারু মিয়া (৫৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম মাদ্রাসা পাড়ার মো. উঞ্জুর আলীর ছেলে। 

শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আলমগীর নামে অপর এক প্রবাসী গুরুতর আহত হন। তার বাড়ি কুমিল্লা জেলায়। এদিকে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারে চলছে শোকে মাতম। 

পরিবারের সদস্যরা জানান, নিহত ওয়ারু মিয়া সৌদি আরবের তাইয়্যেবাহ শহরে একটি কোম্পানিতে কাজ করতেন। ঘটনার দিন ভোরে তাইয়্যেবাহ শহরের রাস্তার পাশে দাঁড়িয়ে অন্যান্য প্রবাসীদের সাথে গল্প করার সময় একটি দ্রুতগতির প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওয়ারু মিয়া নিহত হন। 

 

নিহত ওয়ারু মিয়ার ভাতিজা প্রবাসী গিয়াসউদ্দিন বলেন, মরদেহ বর্তমানে সৌদি আরবের একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা চলছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে তিনি বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন।