NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

ঢাকায় নতুন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৯:০৫ পিএম

ঢাকায় নতুন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

ঢাকা: বাংলাদেশে নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ঢাকায় পৌঁছেছেন। সাবেক হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের স্থলাভিষিক্ত হলেন সারাহ কুক।

রবিবার ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

নবনিযুক্ত হাইকমিশনার বলেন, বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত এবং গভীরভাবে সম্মানিত। বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের শক্তিশালী সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। দুই দেশ বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন এবং নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছে।  

 

সারাহ কুক বলেন, আমি দীর্ঘ এবং বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করার জন্য উন্মুখ।

এর আগে তিনি ২০১২-২০১৬ পর্যন্ত বাংলাদেশে আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের ডিএফআইডি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সম্প্রতি কুক ফরেন, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিসে দক্ষিণ পূর্ব এশিয়া বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি তানজানিয়ায় ব্রিটিশ হাইকমিশনার ছিলেন।