NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

বিমানবাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৪৮ এএম

>
বিমানবাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ

বাংলাদেশ বিমানবাহিনীর ৮০তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি ২০২২ কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (গ্রীষ্মকালীন) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) যশোরে অবস্থিত বিমানবাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে তিনি গ্রাজুয়েটিং অফিসারদের মধ্যে ট্রফি এবং ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।

এর আগে প্রধান অতিথি প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে বাংলাদেশ বিমানবাহিনীর ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান’ ঘাঁটির অধিনায়ক প্রধান অতিথিকে স্বাগত জানান।

আইএসপিআর জানায়, অফিসার ক্যাডেট মো. জহির উদ্দিন বাবর ৮০তম বাফা কোর্সে সেরা চৌকস কৃতিত্বের জন্য ‘সোর্ড অব অনার’, উড্ডয়ন প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি’ এবং জেনারেল সার্ভিস প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য ‘কমান্ড্যান্টস্ ট্রফি’ লাভ করেন।

100%

৮০তম বাফা কোর্সে (গ্রাউন্ড ব্রাঞ্চ) সেরা কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট পারমিতা শারমিন ‘বিমানবাহিনী প্রধানের ট্রফি’ লাভ করেন। এছাড়া ১ নম্বর স্কোয়াড্রন চ্যাম্পিয়ন বিবেচিত হয়ে একাডেমি পতাকা লাভের গৌরব অর্জন করেন।

ট্রফি দেওয়া শেষে বিমানবাহিনী প্রধান প্রশিক্ষণ সমাপ্তকারী অফিসার ক্যাডেটদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তিনি বলেন, জাতির জনক একটি আধুনিক বিমানবাহিনীর স্বপ্ন দেখেছিলেন এবং তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও দিকনির্দেশনায় বাংলাদেশ বিমানবাহিনী পরিচালন ও কৌশলগত দিক থেকে বর্তমানে আরও আধুনিক ও যুগোপযোগী হয়ে গড়ে উঠছে।

তিনি সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের সাফল্যমণ্ডিত কর্মজীবন কামনা করেন এবং কর্মক্ষেত্রে নিষ্ঠা ও পেশাদারি মনোভাবের মাধ্যমে মাতৃভূমির প্রতি দায়িত্ব পালনের জন্য তাদের আহ্বান জানান।

এ কুচকাওয়াজের মাধ্যমে নয়জন নারী অফিসার ক্যাডেটসহ মোট ৩০ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। অফিসার ক্যাডেট একাডেমি আন্ডার অফিসার মো. জহির উদ্দিন বাবর আনুষ্ঠানিক কুচকাওয়াজের নেতৃত্ব দেন। কুচকাওয়াজ শেষে বিমানবাহিনী একাডেমির বিভিন্ন প্রকার বিমানের সমন্বয়ে একটি আকর্ষণীয় ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো. হাসিবুল আলমসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।