NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

জাপানের জাতীয় বিজ্ঞান জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৪, ০৩:০৬ এএম

জাপানের জাতীয় বিজ্ঞান জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোতো-কু, আমোই-এ জাপানিজ ন্যাশনাল মিউজিয়াম অফ এমার্জিং সাইন্স অ্যান্ড ইনোভেশ (মিরাইকান) পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার শেখ হাসিনার স্পিচ রাইটার এম নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী মিরাইকান, দ্য ন্যাশনাল মিউজিয়াম অফ ইমার্জিং সাইন্স অ্যান্ড ইনোভেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। জাদুঘরে পৌঁছলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

নজরুল ইসলাম বলেন, পরিবেশবান্ধব পরিবেশে মানবজাতি কিভাবে টেকসই উপায়ে টিকে থাকতে পারে- সে বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

তিনি বলেন, কিভাবে কার্বন ডাই অক্সাইড নির্গমন, প্লাস্টিক ও মানুষের অন্যান্য কর্মকা- মানবজাতি ও এ গ্রহের অন্যান্য প্রাণীদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলছে সে সম্পর্কে এবং এটি  থেকে বাঁচার উপায় সম্পর্কেও তাকে ব্রিফ করা হয়। প্রধানমন্ত্রী স্পেসশিপের একটি প্রদর্শনীও প্রত্যক্ষ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এ সময় তাঁর বোন শেখ হাসিনার সঙ্গে ছিলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস