NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে
Logo
logo

রাজাকারদের তালিকা হবে ডিসেম্বরের মধ্যে : মুক্তিযুদ্ধ মন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:০৯ এএম

রাজাকারদের তালিকা হবে ডিসেম্বরের মধ্যে : মুক্তিযুদ্ধ মন্ত্রী

ঢাকা: রাজাকারের তালিকার নীতিমালা তৈরি হয়েছে। তালিকা তৈরির কাজও চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ মঙ্গলবার হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে জোহরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘রাজাকারের তালিকা তৈরির জন্য আগে কোনো আইন ছিল না। বিগত পার্লামেন্টে এই আইন পাশ হয়েছে। এখন মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শাহজাহান খান এমপিকে আহবায়ক করে তালিকা প্রণয়নের জন্য দায়িত্ব প্রদান করে কমিটি করে দেওয়া হয়েছে।’


মন্ত্রী বলেন, ‘আশা করা যায় ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।’ এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির চলমান আন্দোলনের ব্যাপারে মন্ত্রী জানান, এ ব্যাপারে দলের প্রধান অথবা সাধারণ সম্পাদক কথা বলতে পারেন। তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না।

এর আগে, আজ মঙ্গলবার সকালে একদিনের সফরে সিলেটে পৌঁছান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি হযরত শাহজালাল (র.) মাজার ও হযরত শাহপরাণ (র.)’র মাজার জিয়ারত করেন।