NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

একাত্তরের গণহত্যাকে স্বীকৃ‌তি দি‌তে আইএএসজির রেজ্যুলেশন


খবর   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৪, ০৫:১৯ এএম

একাত্তরের গণহত্যাকে স্বীকৃ‌তি দি‌তে আইএএসজির রেজ্যুলেশন

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা সংঘটিত নৃশংস গণহত্যাকে স্বীকৃ‌তি দি‌তে এক‌টি রেজ্যুলেশনের মাধ্যমে প্রস্তাব গ্রহণ ক‌রে‌ছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলারস (আইএএসজি)।

সোমবার (২৪ এপ্রিল) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলারস (আইএএসজি) ‘১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং যুদ্ধাপরাধ হিসাবে সংঘটিত অপরাধ ঘোষণা করে রেজ্যুলেশন’ শীর্ষক শিরোনামে একটি প্রস্তাব গৃহীত করেছে।  

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ১৯৭১ সালের বাংলাদেশ গণহত্যার সময় সংঘটিত নৃশংসতার আন্তর্জাতিক অঙ্গনে আইএএসজি রেজল্যুশন একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। গৃহীত রেজ্যুলেশনটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যথাযথ স্বীকৃতি পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একাত্তরের যুদ্ধের সময় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য বাংলাদেশ সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সরকার আগামী দিনে ১৯৭১ সালের বাংলাদেশের গণহত্যার আরও বেশি করে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে বদ্ধপরিকর বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।