NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
Logo
logo

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট-ইন্ডিজ দল


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৯:২৮ পিএম

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট-ইন্ডিজ দল

আগামী মে মাসে বাংলাদেশ সফর করতে আসছে ওয়েস্ট-ইন্ডিজ ‘এ’ দল। সেই সফরে টাইগার যুবাদের বিপক্ষে তিনটি চার দিনের ম্যাচ খেলবে ক্যারিবিয়ান যুবা দল।

সোমবার রাতে চূড়ান্ত সূচি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের মধ্যে দুইটি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং অন্যটি হবে সিলেটের আউটার মাঠে।

তিন ম্যাচের সিরিজ খেলতে আগামী ১১ মে বাংলাদেশে পা রাখবে ক্যারিবিয়ান দল। ১৬ থেকে ১৯ মে সিলেটে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। এরপর ২৩ থেকে ২৬ মে সিলেট আউটার স্টেডিয়ামে হবে দ্বিতীয় চারদিনের ম্যাচটি। সাদা পোশাকের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ৩০মে। এরপর সফর শেষে উইন্ডিজ 'এ' দল বাংলাদেশ ত্যাগ করবে ৩ জুন।

ম্যাচের সময়সূচি:  

১ম টেস্টঃ ১৬-১৯ মে, ২০২৩

২য় টেস্টঃ ২৩-২৬ মে, ২০২৩

৩য় টেস্টঃ ৩০ মে-২ জুন, ২০২৩