NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস


খবর   প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৫, ০৪:৫১ এএম

৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের আট আঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই আট অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

সোমবার (২৪ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান।

পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এসব অঞ্চলে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে থেকে ঘণ্টায়  ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

হাফিজুর রহমান ঢাকা পোস্টকে জানান, আপাতত ভারী বর্ষণের সম্ভাবনা না থাকলেও তাপদাহের আভাস রয়েছে। যা এই সপ্তাহেই শুরু হতে পারে। আজকের পূর্বাভাসে সারাদেশে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আভাস রয়েছে। যা অব্যাহত থাকবে।