NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

হানি সিংয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ০১:০৩ পিএম

হানি সিংয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

ফের আইনি জটিলতায় ভারতীয় র‌্যাপার হানি সিং। মাঝখানে বেশ কিছু দিন গানের জগৎ থেকে দূরে ছিলেন। আবারও ফিরে এসেছেন নিজ ভুবনে। আপাতত নতুন অ্যালবাম ‘৩.০’র প্রচারে ব্যস্ত, এরই মাঝে হানি সিংয়ের বিরুদ্ধে থানায় দায়ের হলো অপহরণ ও নির্যাতনের অভিযোগ।

বিবেক রমন নামে এক ব্যক্তি, যিনি কিনা একটি ইভেন্ট কোম্পানির মালিক, তিনিই হানির বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন। বিবেক রমনের অভিযোগ, হানির সঙ্গে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত সমস্যার কারণে, তিনি ১৫ এপ্রিল হানির সঙ্গে অনুষ্ঠান বাতিল করেন। এরপরই হানি ও তার সহযোগীরা তাকে অপহরণ করেন এবং তার ওপর অত্যাচার চালান।

যদিও এ বিষয়ে হানি সিং কিংবা তার পক্ষে কেউ কোনো বিবৃতি দেননি। এই মুহূর্তে ‘৩.০’ অ্যালবামের প্রচারের কারণে আলোচনায় রয়েছেন তিনি। তবে র‍্যাপারের বিরুদ্ধে এই অভিযোগ যদি সত্য হয় তাহলে বড় ধরনের আইনি জটিলতায় জড়াতে পারেন হানি।

সম্প্রতি নেটফ্লিক্সে হানি সিংকে নিয়ে একটি তথ্যচিত্রও আসতে চলেছে। তাতে হানি জানিয়েছেন মানসিক অবসাদের কারণেই তিনি গানের দুনিয়া থেকে দীর্ঘ বিরতি নিয়েছিলেন।

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার আইনি জটিলতায় জড়িয়েছেন হানি। এর আগে তার বিরুদ্ধে গানে অশ্লীল শব্দ ব্যবহারের কারণেও অভিযোগ দায়ের হয়েছিল। সাম্প্রতিক বিভিন্ন সাক্ষাৎকারে এ ধরনের অভিযোগ নিয়েও মুখ খুলেছেন হানি।