NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘ক্লাইমেট লিডারশিপ ইন এ শিপটিং গ্লোবাল ল্যান্ডস্ক্যাপ’ সেশনে অংশগ্রহণ উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা কিম জং উনের পরমাণু পরিদর্শন ছাড়া চুক্তি নয়, ইরানকে ট্রাম্পের সতর্কতা রোনালদোর স্বরূপে ফেরার রাতে পর্তুগালের গোলোৎসব জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কি শেষ? যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক
Logo
logo

চাদে সশস্ত্র আততায়ীদের হামলায় নিহত অন্তত ১৭


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:২৮ পিএম

চাদে সশস্ত্র আততায়ীদের হামলায় নিহত অন্তত ১৭

মধ্য আফ্রিকার দেশ চাদে সশস্ত্র আততায়ীদের হামলার পর কমপক্ষে ১৭ জন প্রাণ হারিয়েছেন। গত মঙ্গলবার আফ্রিকার এই দেশটির দক্ষিণাঞ্চলে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দক্ষিণ চাদে সশস্ত্র আততায়ীরা যাযাবর পশুপালকদের ওপর হামলা চালানোর পর কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন বলে বুধবার দেশটির সরকার জানিয়েছে। অবশ্য হামলার পর চাদিয়ান সেনাবাহিনী ওই সশস্ত্র আততায়ীদের সেখান থেকে তাড়িয়ে দেয়।

সরকারের মুখপাত্র আজিজ মাহামত সালেহ বলেছেন, সেনাবাহিনীর হস্তক্ষেপের আগে প্রতিবেশী সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী গত মঙ্গলবার চাদের লোগন ওরিয়েন্টাল প্রদেশে বেসামরিক নাগরিকদের ওপর হামলা করে।

রয়টার্সকে সালেহ বলেছেন, সেনাবাহিনী হামলাকারীদের তাড়িয়ে দেওয়ার আগে লড়াইয়ে চারজন নিহত হয়েছেন এবং ১৩ যোদ্ধাকে হত্যা করা হয়।

লোগোন ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর আহমাত দারি বাজিন নিশ্চিত করেছেন, হামলায় প্রায় ২০ জন মারা গেছেন। তবে নিহতদের সঠিক সংখ্যা উল্লেখ করেননি তিনি। এই হামলার জন্য তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সীমান্তে সক্রিয় চাদিয়ান সশস্ত্র গোষ্ঠী কোডোসকে দায়ী করেছেন।

অবশ্য ওই হামলার দায় কেউ স্বীকার করেনি এবং কোডোসের প্রতিনিধির সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

সালেহ এবং বাজিন বলেছেন, সহিংসতার পর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সাথে চাদের এক হাজার কিলোমিটার সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।