NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

মহানগর ২’-এ মোশাররফ করিমের সঙ্গে অনির্বাণ!


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ১১:৫০ এএম

মহানগর ২’-এ মোশাররফ করিমের সঙ্গে অনির্বাণ!

মুক্তি পেল ‘মহানগর ২’। পরিচালক আশফাক নিপুণের তৈরি এই থ্রিলারের প্রথম পর্ব বেশ সাড়া ফেলেছিল দুই বাংলায়। 

একটি থানা এবং সেখানে থাকা সমাজের বিভিন্ন স্তরের কয়েকটি চরিত্রকে ঘিরেই ওয়েব সিরিজ ‘মহানগর’। যেখানে ওসি হারুনের ভূমিকায় নজর কেড়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

‘মহানগর ২’-এ মোশাররফ করিম ছাড়া আর কোন চেনা মুখকেই সে ভাবে দেখা যাবে না! এমনই উদ্যোগ নিয়েছে এই পরিচালক। নতুন সিজনে গল্প এবং চরিত্রদের নিয়ে কাটাছেঁড়া করেছেন বেশ।

আগেই শোনা গিয়েছিল, বাংলার চলচ্চিত্র জগতের অন্যতম এক জনপ্রিয় অভিনেতাকে এবার দেখা যাবে এই সিরিজে। বুধবার গভীর রাতেই তার প্রমাণ পাওয়া গেল।

‘মহানগর ২’-এ এক পলককে দেখা দিলেন  দুই বাংলার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। 

বুধবার বিকেলে হইচই বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় ‘মহানগর ২’ নিয়ে একটি বৈঠক। ১৪ মিনিটের ভিডিওতে মোশাররফ করিমের সঙ্গে আড্ডা দিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা ও নির্মাতা অনির্বাণ ভট্টাচার্য। সেখান থেকেই ধারণা করা হয় ‘মহানগর ২’-এ মোশাররফ করিমের সঙ্গে অনির্বাণকেও দেখা যেতে পারে।