NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

ঈদের চাঁদ শুক্রবার দেখা যেতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর


খবর   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৫, ০৯:০৩ এএম

ঈদের চাঁদ শুক্রবার দেখা যেতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকা: শাওয়াল মাসের চাঁদ এবার কবে চাঁদ দেখা যাবে তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রমজান মাস ২৯ দিনে শেষ হওয়া এবং শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই হিসাবে আগামী ২২ এপ্রিল (শনিবার) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার কথা।

আবহাওয়া অফিসের জলবায়ু শাখার সূর্যাস্তের সময় চাঁদের স্থানাংকসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরীর স্বাক্ষর করা ওই প্রতিবেদনটিতে বলা হয়, আগামী ২১ এপ্রিল (২৯ রমজান) সূর্যাস্তের সময় অর্থাৎ সন্ধ্যা ৬টা ২৫ থেকে ৭টা পর্যন্ত সময়ে আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। এ ছাড়া পরদিন অর্থাৎ ২২ এপ্রিল বা ৩০ রমজানের সূর্যাস্তের সময় চন্দ্রতিথির তৃতীয়ায় অবস্থান করবে চাঁদ। সেদিন বাংলাদেশের সকল স্থানেই চাঁদটিকে বড় দেখা যাবে।

 

এ বিষয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, চাঁদের নির্দিষ্ট বয়সের ওপর নির্ভর করে বলা যায়, সেটি কোন দিন কোন আকৃতিতে থাকতে পারে। সে হিসেবে ২১ এপ্রিল চাঁদের বয়স ১.৩৪০৫ (১.৩) দিন হয়ে যাচ্ছে। সেদিন চাঁদের অলটিটিউড ১৬ ডিগ্রি থাকবে। সাধারণত ৭ ডিগ্রির বেশি হলে বা ৮ ডিগ্রি হলেই চাঁদ দেখা যায়। তাই ২১ এপ্রিল চাঁদ দেখা যাবে এটা নিশ্চিত। তবে আমাদের চোখে সেটা না-ও পড়তে পারে।

তবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর হতে পারে বলে। জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ভিত্তিতে এ অনুমানের কথা জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল সেন্টার (আইএসি)। এমন হলে এ বছর সৌদি আরব এবং বাংলাদেশে একই দিনে ঈদ উদযাপন হতে পারে।