NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

প্রধানমন্ত্রীর ঈদ কার্ডে প্রতিবন্ধী শিশুর আঁকা ছবি


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৪, ০৭:০৫ এএম

প্রধানমন্ত্রীর ঈদ কার্ডে প্রতিবন্ধী শিশুর আঁকা ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া শুভেচ্ছা কার্ডে দুইজন প্রতিবন্ধী শিশুর আঁকা ছবি ব্যবহার করা হয়েছে।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদের শুভেচ্ছা কার্ড প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বিশেষায়িত প্রতিষ্ঠান প্রধানদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো দুইটি ছবির প্রথমটি এঁকেছে বাকপ্রতিবন্ধী শিশু শিল্পী মো. আফিক হাসান এবং দ্বিতীয়টি এঁকেছে বাক ও শ্রবণপ্রতিবন্ধী শিল্পী মো. ইউনুস আলী।

২০১০ সাল থেকে বিভিন্ন উৎসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা কার্ডে প্রতিবন্ধী শিশু-কিশোরের আঁকা ছবি ব্যবহার করা হচ্ছে। এসব ছবি সংগ্রহ করা হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে। সংগ্রহ করা ছবির একটি সংক্ষিপ্ত তালিকা প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়। এরপর ছবিগুলো তিনি নিজেই চূড়ান্ত করেন- এমনটাই জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।