NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

গাড়ি দুর্ঘটনায় আহত বিসিবির কিউরেটর, স্ত্রী নিহত


খবর   প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৩, ০৬:২৯ পিএম

গাড়ি দুর্ঘটনায় আহত বিসিবির কিউরেটর, স্ত্রী নিহত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিউরেটর প্রবীন হিঙ্গনিকার ভারতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কবলে পড়েছেন। আজ মঙ্গলবার পুনে থেকে নাগপুর যাওয়ার পথে এই সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এসময় ঘটনাস্থলেই তার স্ত্রী সুবর্ণা মারা গেছেন। 

গুরুতর আহত অবস্থায় হিঙ্গনিকারকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার হাতে অবশ্য বেশ বড়সড় আঘাত পেয়েছেন। একটা অপারেশনও করা লাগবে বলে জানা গেছে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের আরেক পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু।

প্রবীন হিঙ্গনিকার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রধান কিউরেটরের দায়িত্বে আছেন। ২০১৮ সালের এপ্রিল থেকে তিনি বিসিবির সঙ্গে কাজ করছেন। এর আগে ভারতেও পিচ কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।