NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

ঈসা নবী দাবি করে প্রতারণা, যুবক কারাগারে


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৫, ০৬:২২ এএম

>
ঈসা নবী দাবি করে প্রতারণা, যুবক কারাগারে

ময়মনসিংহের হালুয়াঘাটে নিজেকে হয়রত ঈসা (আ.) দাবি করা ও ধর্মে বিশ্বাসী মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে সন্দীপ রিছিল (৪০) নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ মে) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে বুধবার (১ মে) রাতে উপজেলার জুগলী ইউনিয়নের জয়রামকুড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবক ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার মাগেরসবাড়ী কাচারীপাড়া গ্রামের শিন্তারাম চিংয়ের ছেলে। ছোটবেলা থেকেই তিনি হালুয়াঘাটে নিজের খালার বাড়িতে থাকতেন।

স্থানীয়রা জানান, শরীরে ইসলামি বেশভুষা থাকলেও তার ঘরে রয়েছে খ্রিষ্টধর্মীয় বিভিন্ন ধরনের ছবি। তিনি এই ধর্মেরই অনুসারী ছিলেন। পরে ২০২১ সালে ময়মনসিংহের খানকায়ে হুসাইনিয়া মাদরাসা থেকে ইসলাম গ্রহণ করেন তিনি। সম্প্রতি তিনি তার নিজস্ব ধর্ম প্রচার শুরু করেছেন এবং বেশ কিছু অনুসারীও তৈরি করে ফেলেছেন।

বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে মামলার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, এ ঘটনায় জয়রামকুড়া গ্রামের আলাল উদ্দিন নামে এক ব্যক্তির মামলার পরিপ্রেক্ষিতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি নিজেকে ঈসা নবী দাবি করে প্রতারণার কথা স্বীকার করেছেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।