NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

চট্টগ্রাম ও জেদ্দার মধ্যে সরাসরি শিপিং লাইন চালুতে আগ্রহী সৌ‌দি


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৮:৫১ পিএম

>
চট্টগ্রাম ও জেদ্দার মধ্যে সরাসরি শিপিং লাইন চালুতে আগ্রহী সৌ‌দি

বাংলা‌দে‌শের চট্টগ্রাম ও সৌ‌দি আরবের জেদ্দার মধ্যে সরাসরি শিপিং লাইন চালুর বিষ‌য়ে আগ্রহ প্রকাশ ক‌রে‌ছেন ঢাকায় নিযুক্ত দেশ‌টির রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

সোমবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আল‌মের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রেন সৌ‌দি রাষ্ট্রদূত। এ সময় তি‌নি শিপিং লাইন চালুর আগ্রহের কথা জানান।

রাষ্ট্রদূত পদ্মা সেতু সফলভাবে সম্পন্ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান।

প্রতিমন্ত্রী ঢাকা বিমানবন্দরে হজযাত্রীদের জন্য প্রি-ইমিগ্রেশন সুবিধাসহ প্রয়োজনীয় ব্যবস্থার জন্য সৌদির রাষ্ট্রদূত ও সরকারকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত বাংলাদেশে আরও সৌদি বিনিয়োগের আগ্রহের বিষয়ে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে চমৎকার সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশ ও সৌদির মধ্যে সম্পর্ক উন্নয়ন প্রচেষ্টার জন্য তিনি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, সংস্কৃতি, শিক্ষা এবং পর্যটনের ক্ষেত্রে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।