NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

শুটিংয়ে গুরুতর আহত সঞ্জয় দত্ত


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ১২:৪৬ এএম

শুটিংয়ে গুরুতর আহত সঞ্জয় দত্ত

বড়সড় দুর্ঘটনার কবলে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। খবর অনুযায়ী, বোমা বিস্ফোরণের দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন অভিনেতা।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বুধবার (১২ এপ্রিল) বেঙ্গালুরুতে কন্নড় ছবি ‘কেডি’-এর শুটিং করছিলেন সঞ্জয়। শুটিং চলছিল বোমা বিস্ফোরণের দৃশ্য। সেই বিস্ফোরণেই আহত হন তিনি। অভিনেতার কনুই, হাত ও মুখে আঘাত লেগেছে বলে খবর পাওয়া গেছে।

এই ঘটনার সঙ্গে সঙ্গেই অভিনেতাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আপাতত, শুটিং বন্ধ রয়েছে। অ্যাকশন ডিরেক্টর ডক্টর রবি ভার্মাই ক্যামেরার নেপথ্যে ছিলেন। তবে ঠিক কীভাবে সঞ্জয় দত্ত আহত হলেন তা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি।

সূত্রের খবর, আহত হলেও সঞ্জয় সুস্থ রয়েছেন। খুব জলদিই তাকে ছেড়ে দেওয়া হবে।

ক্যানসারের চিকিৎসার মাঝেই ফের শুটিং ফ্লোরে ফিরেছেন সঞ্জয় দত্ত। তার হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি। শাহরুখের ‘জওয়ান’, থালাপাতি বিজয়ের ‘লিও’ ছবিতে দেখা যাবে তাকে। এছাড়া কমেডি মুভি সিরিজ ‘হেরা ফেরি ৩’তেও দেখা যাবে সঞ্জয়কে।