NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ২৪, ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘ক্লাইমেট লিডারশিপ ইন এ শিপটিং গ্লোবাল ল্যান্ডস্ক্যাপ’ সেশনে অংশগ্রহণ উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা কিম জং উনের পরমাণু পরিদর্শন ছাড়া চুক্তি নয়, ইরানকে ট্রাম্পের সতর্কতা রোনালদোর স্বরূপে ফেরার রাতে পর্তুগালের গোলোৎসব জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কি শেষ? যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক
Logo
logo

কানাডায় ঈদ মেলায় জমে উঠেছে কেনাকাটা


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৪, ০১:৫৩ এএম

কানাডায় ঈদ মেলায় জমে উঠেছে কেনাকাটা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কানাডার ক্যালগেরির হোয়াইটহন কমিউনিটি অ্যাসোসিয়েশনে আডডা মেলার আয়োজনে সম্পন্ন হলো প্রবাসীদের ঈদের কেনাকাটার ঈদমেলা।

মেলায় ছিল রং বেরং এর বাহারী শাড়ি, বিভিন্ন ধরনের পোশাকের স্টল, জুয়েলারি সরঞ্জামসহ আকর্ষণীয় বিভিন্ন ধরণের উল্লেখযোগ্য সংখ্যক স্টল। এছাড়াও মেলায় ইফতারির সুব্যবস্থা ছিল।

মেলায় বিভিন্ন ব্যবসায়ীরা নতুন নতুন কালেকশন নিয়ে এসেছিল। এরমধ্যে মহিলাদের প্রচুর শাড়ি কাপড় ও সেলোয়ার কামিজ এর পাশাপাশি ছেলেদের পাঞ্জাবি ও ফতুয়া ছিল। ছোট ছোট বাচ্চাদের জন্যও ছিল পোশাক। মেলায় কমিউনিটির অনেকেই কুশল বিনিময় করছেন একে অপরের সাথে।

 

অনেক স্টলেই ক্রেতাদের জন্য সারপ্রাইস উপহারের পাশাপাশি ডিসকাউন্টেরও বিশেষ ব্যবস্থা ছিল।

ঈদ মেলার আয়োজক আসিফ হোসেন জানান, খুবই ভালো লাগছে অনেকদিন পরে আবার আমরা একত্রিত হতে পেরে। ঈদ মেলার মূল লক্ষ্য হচ্ছে মেলা থেকে সবাই তাদের পছন্দের পোশাকসহ সাজ সজ্জার সবকিছুই কিনতে পারে। বাংলাদেশসহ ইন্ডিয়া ও পাকিস্তানের তৈরি পোশাকও মেলায় স্থান পেয়েছে। তিনি জানান, প্রবাসীদের মাঝে এ ধরনের উদ্যোগ শুধু কেনাকাটা নয়, যান্ত্রিকতাময় প্রবাস জীবনে একে অপরের সাথে দেখা হবারও সুযোগ করে দেয়।

উল্লেখ্য, প্রবাসীদের মধ্যে কেনাকাটায় উৎসাহিত করা ও পবিত্র ঈদুল ফিতরে সবাই পরিবারের সদস্যদের মধ্যে উপহার দিয়ে ঈদুল ফিতর এর আনন্দ উপভোগ করতে পারে-সেই লক্ষ্যেই মেলার আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।