NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

ফের মেজাজ হারালেন রোনালদো


খবর   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৫, ১১:৩৮ পিএম

ফের মেজাজ হারালেন রোনালদো

হঠাৎ ছন্দপতন। সৌদি প্রো লিগে বড়সড় ধাক্কাই খেল ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। রোববার (৯ এপ্রিল) সুযোগ মিসের মহড়ায় পয়েন্ট তালিকার নিচু সারির দল আল ফায়হার সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। এতে করে প্রো লিগে শীর্ষে থাকা আল ইতিহাদের চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে পড়েছে তারা। 

আল নাসরের হোঁচট খাওয়ার দায়টা রোনালদোরও। বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ম্যাচ শেষে হতাশাও লুকাতে পারেননি ৩৮ বছর বয়সী পর্তুগিজ তারকা। প্রতিপক্ষের একজনের সঙ্গে তর্কে জড়িয়েছেন। মাঠ ছেড়েছেন করমর্দন ছাড়াই।

নতুন এক ধারা শুরু করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো! যেন তিনি মাঠে নামছিলেনই জোড়া গোলের লক্ষ্যে। টানা তৃতীয় ম্যাচে জোড়া গোল করে বিরল এক হ্যাটট্রিক করেছিলেন সর্বশেষ ম্যাচেই। প্রথম দু’বার পর্তুগালের জার্সিতে এবং এরপর সর্বশেষ আল-নাসরের হয়ে দুই গোল করেন সিআরসেভেন। রোববার আল ফায়হার মাঠে রোনালদোর জোড়া গোলের ধারা কাটা পড়ল। গোলই পাননি পর্তুগিজ তারকা। 

অবশ্য ম্যাচের প্রথমার্ধেই রোনালদোর গোলে এগিয়ে যেতে পারতো আল নাসর। ফাঁকা জায়গায় বল পেয়েছিলেন। সামনে ছিলেন কেবল আল ফায়হার গোলরক্ষক। তবে ঠিকমতো শট নিতে ব্যর্থ হন পর্তুগিজ তারকা। বিরতির পরও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন। তবে লক্ষ্যভেদ করতে পারেননি একবারো। ম্যাচের ৭১তম মিনিটে বক্সের বেশ বাইরে থেকে রোনালদোর দূরপাল্লার ফ্রি কিক লক্ষ্যভ্রষ্ঠ হয়। এরপর আরো একবার আশা জাগিয়েও হতাশ করেন রোনালদো। 

ম্যাচের পরের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, শেষ বাঁশি বাজার পর মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন রোনালদো। চোখমুখে তার বিরক্তির ছাপ। এ সময় প্রতিপক্ষ দলের এক ফুটবলারকে উদ্দেশ্য করে বলতে থাকেন, ‘তুমি খেলতে চাও না, না?’মূলত শেষ দিকে আল ফায়হার খেলোয়াড়দের সময় নষ্টকে ইঙ্গিত করছিলেন রোনালদো। আল–জাকানও অবশ্য চুপ থাকেননি। রোনালদোর কথার জবাবে তিনিও কিছু একটা বলেন। 

এদিন প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য করমর্দনও করেননি আল নাসর অধিনায়ক। এর আগেও বেশ কয়েকবার মেজাজ হারাতে দেখা গেছে সিআরসেভেনকে।