NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

এবার ‘ক্ষুব্ধ’ নেইমার নিজেই ছাড়তে চান পিএসজি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৪৪ পিএম

>
এবার ‘ক্ষুব্ধ’ নেইমার নিজেই ছাড়তে চান পিএসজি

ক্লাব তাকে ছেড়ে দিতে যায়, সমর্থকদের একাংশেরও সেটাই চাওয়া, তবে তিনি ক্লাব ছাড়ার কথা ভাবনাতেও আনছেন না। এতদিন পিএসজি এবং নেইমারের মধ্যকার সম্পর্কের সমীকরণ এটাই ছিল। তবে পিএসজি প্রধান নাসের আল-খেলাইফির এক সাম্প্রতিক সাক্ষাৎকারের পর বদলে গেছে সে চিত্র। ক্লাব চেয়ারম্যানের কথায় ক্ষুব্ধ হয়ে নেইমার এখন নিজেই ক্লাব ছাড়তে উদগ্রীব।

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট জানিয়েছে, ক্লাব তাকে দীর্ঘদিন ধরেই ছেড়ে দিতে চাইলেও নেইমার ক্লাব ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। তবে অবশেষে নেইমার তার মত পাল্টেছেন, ক্লাব ছাড়ার ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে মতৈক্যে পৌঁছেছেন। 

২০১৭ সালে বার্সেলোনা থেকে বিশ্বরেকর্ড ট্রান্সফার ফি’র বিনিময়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। ক্লাবের সঙ্গে তার বর্তমান চুক্তিতে থাকা একটি ক্লজের কারণে সেটা আগামী ১ জুলাই আরও পাঁচ বছরের জন্য বর্ধিত হবে।

পিএসজি চেয়ারম্যান সম্প্রতি তার সাক্ষাৎকারে নেইমারের পারফরম্যান্স নিয়ে পরোক্ষভাবে সমালোচনা করেছেন। সেই সাক্ষাৎকারে নেইমার সম্পর্কিত প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘নেইমার গ্রীষ্মে চলে যেঁতে পারে কিনা? আমি এতটুকুই বলতে পারি যে, আমাদের চাওয়া হচ্ছে দলের সব খেলোয়াড় যাতে গত মৌসুমের চেয়ে আগামী মৌসুমে ভালো পারফর্ম করে।’

পারফরম্যান্স নিয়ে পরোক্ষভাবে ক্লাব প্রধানের মন্তব্য ভালোভাবে নিতে পারছেন না নেইমার। পরিসংখ্যানের দিক দিয়ে পিএসজিতে কাটানো তার পাঁচ মৌসুমের মধ্যে গত মৌসুমটাই সবচেয়ে বাজে কেটেছে। ২৮ ম্যাচ খেলে মাত্র ১৩ বার বল জালে পাঠাতে পেরেছিলেন তিনি।

মার্কা জানিয়েছে, বিশ্বকাপের আগে দলবদলের কোনো পরিকল্পনা ছিল না নেইমারের। তবে পিএসজিতে দ্রুত বদলে যাওয়া পরিস্থিতি বিবেচনা করে এখন ক্লাব ছাড়ার ব্যাপারে সম্মত হয়েছেন তিনি।