NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

মেসি ফেরেন আর নাই ফেরেন, গুঞ্জনেই ন্যু ক্যাম্পে বসন্ত


খবর   প্রকাশিত:  ২২ মার্চ, ২০২৫, ০৫:৩২ পিএম

মেসি ফেরেন আর নাই ফেরেন, গুঞ্জনেই ন্যু ক্যাম্পে বসন্ত

'ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত'- ফাল্গুনের প্রথম দিনকে নিয়ে লেখা এই লাইনটার মতোই বলতে হচ্ছে, মেসি বার্সায় ফেরেন আর নাই ফেরেন, তার ফেরার গুঞ্জনেই গতকাল ন্যু ক্যাম্পে বসন্ত নেমে এসেছিল! বার্সা সমর্থকদের জন্য এই আর্জেন্টাইনের বাঁ পায়ের জাদু যেন ফাগুনের কৃষ্ণচূড়ার চেয়েও বেশি রঙিন!

২০২১ সালে নাটকীয়ভাবে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। বছর দুয়েকের এই সময় ফরাসি ক্লাবটায় খুব যে সুখে-শান্তিতে কাটিয়েছেন তিনি, তা কিন্তু বলা যায় না। গুঞ্জন আছে, পিএসজির ঘরের ছেলে কিলিয়ান এমবাপের সঙ্গে তেমন একটা বনি-বনা না হওয়ায় সংসারে অশান্তি প্রায় লেগেই আছে! তাইতো জুনে এই ক্লাবের সঙ্গে মেসির শেষ হতে যাওয়া চুক্তি বাড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে। 

সেটা এখনও পর্যন্ত গুঞ্জন, যদি সত্যিই হয় তাহলে মেসির পরবর্তী গন্তব্য কি? এমন প্রশ্নের সম্ভাব্য প্রথম উত্তরটা 'বার্সা'। এই আর্জেন্টাইন সুপারস্টার তার শৈশবের ক্লাবের  বিদায়ী সংবাদ সম্মেলনে চোখের জলে বলেছিলেন, ‘আমি আবারও বার্সেলোনায় ফিরে আসব।’ তাহলে কি ফেরার সেই সময় এসে গেছে? গতকালকের এলক্লাসিকো চলাকালে গ্যালারিতে কি সেটারই আভাস ছিল!  

রিয়ালের বিপক্ষে এই ম্যাচে বার্সার হয়ে প্যারালাল ইউনিভার্সেও মেসির মাঠে নামার সম্ভাবনা ছিল না, অথচ গ্যালারি মুখরিত ছিল, 'মেসি, মেসি' ধ্বনিতে! স্প্যানিশ ফুটবল ভক্তদের এমন উল্লাসই বলে দেয় মেসির ফেরার গুঞ্জন কত দূর পর্যন্ত ডাল-পালা ছড়িয়েছে। 

যদি শেষ পর্যন্ত তা সত্যিই হয়, তাহলে এই ফুটবল রাজার শেষ রাজপ্রসাদ এই ন্যু ক্যাম্পই হওয়ার কথা। তবে মেসির পরবর্তী গন্তব্য জানতে ভক্তদের অপেক্ষা করতে হবে অন্তত আগামী জুন মাস পর্যন্ত।