NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ২৪, ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘ক্লাইমেট লিডারশিপ ইন এ শিপটিং গ্লোবাল ল্যান্ডস্ক্যাপ’ সেশনে অংশগ্রহণ উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা কিম জং উনের পরমাণু পরিদর্শন ছাড়া চুক্তি নয়, ইরানকে ট্রাম্পের সতর্কতা রোনালদোর স্বরূপে ফেরার রাতে পর্তুগালের গোলোৎসব জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কি শেষ? যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক
Logo
logo

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে কমিউনিটির বৃহত্তম ইফতার পার্টি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৬ এএম

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে কমিউনিটির বৃহত্তম ইফতার পার্টি

নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে কমিউনিটির বৃহত্তম ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুইন্সের উডসাইডস্থ তিব্বতি সেন্টারে ২ এপ্রিল রোববার সোসাইটির ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। ইফতারে তিব্বতি সেন্টারের বিশাল হলটি কানায় কানায় ভর্তি ছিল। ৫ শতাধিক অতিথিকে ইফতারিতে আপ্যায়ন করা হয়।

 

ইফতার পার্টি ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কস্থ কনস্যুলেটের কনসাল জেনারেল ড.মনিরুল ইসলাম। তার সংগে ছিলেন প্রোটকল অফিসার আসিফ আহমেদ। সাবেক ৬ জন সভাপতিসহ সংগঠনের অতীত কমিটিগুলোর অধিকাংশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সাবেক সভাপতিদের মধ্যে ছিলেন ডা: বিল্লাহ, আখতার হোসেন, ডা:ওয়াদুদ ভূইয়া, এম এ আজিজ, ডা: মইনুল ইসলাম ও নার্গিস আহমেদ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবু জাফর বেগ। এর আগে কেরাত প্রতিযোগিতায় প্রতিযোগী শিশু কিশোরদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। তা পরিচালনা করেন মাওলানা শহিদুল্লাহ।
বাংলাদেশ সোসাইটির এই ইফতারে কমিউনিটির অধিকাংশ নেতৃবৃন্দ অংশ নেন। তাদের মধ্যে ছিলেন গিয়াস আহমেদ, এটর্নি মইন চৌধুরী, নাসির উদ্দিন খান পল, মহিউদ্দীন দেওয়ান, শাহ নেওয়াজ, বেবি নাজনীন, আতাউর রহমান সেলিম, ফকরুল আলম, নুরুল আজিম, জসিম ভূইয়া, আহসান হাবিব, ফকরুল ইসলাম দেলোয়ার, জাহিদ মিন্টু, মিজবাহ মজিদ, আল আমীন রাসেল, রাফায়েল তালুকদার, মহাব্বত আকন্দ, আতাউল আলম, সরোয়ার খান বাবু, তোফায়েল আহমেদ চৌধুরী, মনজুর চৌধুরী, কাজি শামসুল হক, আজহারুল হক মিলন, গোলাম জিলানী, মোহাম্মদ আলী, আব্দুর রহিম হাওলাদার, রোকন হাকিম, রাব্বি মোঃ খোকন, ফারুক চৌধুরী, আমিনুল ইসলাম চৌধুরী, নওশেদ হোসেন, আবুল কালাম ভূইয়া, ডাঃ শাহনাজ লিপি, রিজু মোহাম্মদ, ফয়সল আহমদ, মাইনুল উদ্দীন মাহবুব, ফারহানা চৌধুরী, বক্সার সেলিম প্রমুখ।