NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
Logo
logo

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতিতে রাষ্ট্রপতির দুঃখ প্রকাশ


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ০১:৩১ এএম

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতিতে রাষ্ট্রপতির দুঃখ প্রকাশ

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। আজ বুধবার এক বার্তায় রাষ্ট্রপ্রধান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সহমর্মিতা জানান তিনি।

গতকাল মঙ্গলবার সকালে গুলিস্তানের বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনী।

এ অগ্নিকাণ্ডে বঙ্গ মার্কেটের আড়াই হাজারসহ আশপাশের কয়েকটি মার্কেটের সব মিলিয়ে প্রায় পাঁচ হাজার দোকান পুড়ে গেছে বলে দাবি করেছে দোকান মালিক সমিতি।