NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

‘তোমার জন্য মরতে পারি’, কাকে লিখলেন দীপিকা


খবর   প্রকাশিত:  ১৩ এপ্রিল, ২০২৫, ০৫:৫১ এএম

>
‘তোমার জন্য মরতে পারি’, কাকে লিখলেন দীপিকা

‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এক ছাদের নীচে উপস্থিত হয় প্রায় গোটা বলিউড। শুধু হিন্দি সিনেমার তারকারা নয়, সুপার মডেল জিজি হাদিদ, মেইসি উইলিয়ামস, টম হল্যান্ডের মতো একাধিক হলিউড তারকা উপস্থিত ছিলেন। তাদের সবার মধ্যে অনেকেরই নজর কেড়েছেন একজন। যাকে দেখা মাত্র ‘মরতে পারি’ লিখলেন দীপিকা পাড়ুকোন।

বেশ অনেক দিন ধরেই বলিউডে গুঞ্জন চলছে যে, ফাটল ধরেছে নাকি দীপিকা-রণবীরের সম্পর্কে। তবে অনুরাগীদের আশ্বস্ত করে রণবীরের হাতে হাত রেখেই অনুষ্ঠানকক্ষে প্রবেশ করলেন দীপিকা পাড়ুকোন। হাসিমুখে পোজ দিলেন আলোকচিত্রীদের। এক কথায় চেনা ছন্দে ধরা দিলেন এই তারকা জুটি। তবু যাকে দেখে হৃদ্স্পন্দন বেড়েছে তিনি হলেন শাহরুখ খান।

কালো স্যুট। সেই স্যুটের গা জুড়ে চকচকে স্ট্রাইপ। সঙ্গে পরেছেন ভি গলা শার্ট। গলায় সোনার চেন। বিভিন্ন সাক্ষাৎকারে শাহরুখ বলেন, তার পছন্দের রং কালো। কোনো বিশেষ অনুষ্ঠান হলেই পছন্দের কালো রঙের পোশাকই বাছাই করেন শাহরুখ। 

শাহরুখের এই ছবি ছড়িয়ে পড়তেই অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দেন। সেই ছবি দেখেই দীপিকা জানান, ‘‘মরতে পারি।’’ শাহরুখের সহ-অভিনেত্রী মাহিরা খান লেখেন, ‘পূজা, এমনটা কেউ করে?’